কুষ্টিয়ায় খাবার পানির প্রকল্প ‘প্রবাহ’ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দীঘলকান্দি গ্রামে বিশুদ্ধ খাবার পানির প্রকল্প ‘প্রবাহ’ চালু করা হয়েছে। আর্সেনিকমুক্ত পানি সরবরাহের লক্ষ্যে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো (বিএটি), বাংলাদেশ মঙ্গলবার এই প্রকল্প চালু করে।যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. বজলুল হক মিয়া প্রবাহ উদ্বোধন করেন। তিনি আর্সেনিক আক্রান্ত এলাকায় এই বিশুদ্ধ পানির ব্যবস্থার প্রশংসা করেন। অনুষ্ঠানে ছিলেন বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কউল, সাপ্লাই চেইন বিভাগের প্রধান জাফর আসলাম খান এবং লিফ বিভাগের প্রধান জহুরুল হক সরকার। সংস্থাটি প্রবাহের আওতায় এরই মধ্যে ১২টি প্রকল্প স্থাপন করেছে। অন্য প্রকল্পগুলো মানিকগঞ্জ, সাতক্ষীরা, মেহেরপুর, ঝিনাইদহ, টাঙ্গাইল, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা। এগুলো প্রতিদিন প্রায় ৬৫ হাজার লিটার পানি পরিশোধিত করে।২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বিএটি পানি সরবরাহ প্রকল্প হাতে নেয়। এ ছাড়া বনায়ন প্রকল্প এবং কৃষি উন্নয়নে সবুজ সার, আইপিএম-ক্লাব ও কৃষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে।