কুষ্টিয়ায় গণমুক্তিফৌজের সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলার জগতি ইউনিয়নের বরিয়া গ্রাম থেকে গতকাল শুক্রবার তোজাম মণ্ডল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। পরে তাঁর বাড়ির পাশ থেকে পাঁচটি গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, তোজাম চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সক্রিয় সদস্য।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সিএ হালিম জানান, গতকাল ভোরে বরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তোজামকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী দুপুরে বাড়ির পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় পাঁচটি গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।