কুষ্টিয়ায় গলা কেটে কৃষককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া মাঠ থেকে গতকাল শনিবার সকাল আটটার দিকে রাশেদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রাশেদুল উপজেলার আদাবাড়িয়া গ্রামের বাসিন্দা।নিহত ব্যক্তির ভাই কাশেদুল ইসলাম জানান, শুক্রবার বেলা দুইটার পর এক ব্যক্তি বাড়ি থেকে রাশেদুলকে ডেকে নিয়ে যান। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। রাতেই আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। রাশেদুল কৃষক ছিলেন। গতকাল সকালে দুধকুমড়া গ্রামের মাঠে স্থানীয় কৃষকেরা একটি গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে কাশেদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।