কুষ্টিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের দাবিড়াভিটা গ্রামে সুমি আক্তার ওরফে টুম্পা (২০) নামের এক গৃহবধূকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সুমির স্বামী সুমন আলী পলাতক।পুলিশ সুমির শাশুড়ির বরাত দিয়ে জানায়, গত শনিবার সন্ধ্যার দিকে সুমি তাঁর শোবার ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘুমাতে যায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘরের ভেতরে শব্দ শুনে স্থানীয় লোকজন দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তাঁরা ঘরের আড়ায় গলায় রশি দিয়ে বাঁধা অবস্থায় সুমির লাশ নামিয়ে পুলিশে খবর দেন।স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্পের পুলিশ সদস্যরা রাত সাড়ে আটটার দিকে সেখানে গিয়ে লাশ উদ্ধার করেন। সুমির মামা কামাল হোসেন বলেন, বিয়ের পর থেকে সুমনের পরিবারের লোকজন যৌতুকের টাকা দাবি করে আসছিল। কয়েক মাস আগেও তাঁদের ৫০ হাজার টাকা দেওয়া হয়। এর পরও তাঁকে মারধর করা হয় বলে তাঁরা জানতে পেরেছেন।