কুষ্টিয়ায় ঘৃণিত রাজাকার চত্বরে ‘শত্রু প্রদর্শনী’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে কুষ্টিয়ার স্থানীয় সংগঠন ‘সুন্দর বাংলাদেশ’ কুষ্টিয়ার আয়োজনে গত বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী শত্রু প্রদর্শনী।কুষ্টিয়া শহরের মজমপুর মোড়ে ঘৃণিত রাজাকার চত্বরে পাথর নিক্ষেপ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়ার বীর প্রতীক শহীদ দিদার আলীর মা সুফিয়া বেগম। এ সময় উপস্থিত জনতা রাজাকার চত্বরে পাথর ও জুতা নিক্ষেপ করে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানায়।শত্রু প্রদর্শনীতে স্বাধীনতার বিরোধিতাকারী ৪০ জন রাজাকার, আলবদর, আলশামসদের যুদ্ধের সময়ের ভূমিকাসহ বর্তমান অবস্থান তুলে ধরে দেশের শত্রু চিহ্নিত করা হয়। প্রদর্শনী আজ ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।