কুষ্টিয়ায় চরমপন্থী গ্রেপ্তার, অস্ত্র ও বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে পুলিশ কোরবান আলী (২৮) নামে এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি ও তাজা বোমা। গতকাল মঙ্গলবার রাতে মিরপুর উপজেলার কুর্শা ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।মিরপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর থানার পুলিশের একটি দল গতকাল রাতে উপজেলার কুর্শা ক্যানেলপাড়ে অভিযানে গিয়ে চরমপন্থী সংগঠন জনযুদ্ধের ক্যাডার কোরবান আলীকে গ্রেপ্তার করে এবং তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর শোবার ঘর থেকে দেশে তৈরি একটি এলজি, দুটি গুলি ও পাঁচটি তাজা বোমা উদ্ধার করে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, কোরবান নিহত চরমপন্থী নেতা সিদ্দিকের অন্যতম সহযোগী ছিলেন। সিদ্দিক পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।