কুষ্টিয়ায় চরমপন্থী নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাবাজার এলাকা থেকে গত শুক্রবার মকিম উদ্দীন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সে চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার আঞ্চলিক শীর্ষ নেতা। তার বাড়ি উপজেলার নওদা আজমপুর গ্রামে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, তিনটি হত্যা ও একটি চাঁদাবাজি মামলার আসামি মকিম উদ্দিন ২০০৮ সালে ভারতে পালিয়ে গিয়েছিল। সেখানে সে গ্রেপ্তার হয়। ২০১০ সালের জুন মাসের দিকে জামিনে মুক্ত হয়ে মকিম দেশে ফিরে আসে। দেশে ফেরার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।