কুষ্টিয়ায় চরমপন্থী সদস্য সন্দেহে স্কুলছাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় চরমপন্থী দলের সদস্য সন্দেহে গত সোমবার রাতে এক স্কুলছাত্রীকে আটক করেছে পুলিশ। তার নাম অনন্যা ইসলাম ওরফে যূথী। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। বাড়ি শহরের পিয়ারাতলা এলাকায়।পুলিশের দাবি, যূথী (১৬) চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সদস্য। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে কুষ্টিয়া মুখ্য বিচারিক আদালতে পাঠানো হলে আদালত আজ বুধবার শুনানির দিন ধার্য করেন।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সিএ হালিম প্রথম আলোকে জানান, শহরের মঙ্গলবাড়িয়া এলাকা থেকে সোমবার রাত আটটার দিকে যূথীকে আটক করা হয়। তিনি আরও জানান, যূথী আড়াই বছর ধরে চরমপন্থী দলটির সদস্য হিসেবে অস্ত্র আদান-প্রদান ও মাদক ব্যবসা করে আসছে বলে অভিযোগ রয়েছে।যূথী দাবি করেছে, সে কোনো চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত নয়। মাদক সেবনের অভিযোগে তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে।