কুষ্টিয়ায় চরমপন্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মাঝিলা গ্রাম থেকে নবীন (৩৭) নামের এক চরমপন্থী নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গ্রামের জিকে সাইফুন সেতুর কাছে নবীনের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।জেলার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিমের ভাষ্যমতে, নবীন প্রথমে গণবাহিনীর সদস্য হয়ে চরমপন্থী সংগঠনে যোগ দেন। তিনি প্রতিপক্ষের গুলিতে নিহত শীর্ষস্থানীয় চরমপন্থী নেতা মুক্তি শাহীনের দেহরক্ষী ছিলেন। শাহিন মারা যাওয়ার পর তিনি নিজের নামে একটি বাহিনী গঠন করেন।সি এ হালিম আরও বলেন, ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষ চরমপন্থী দলের সদস্যরা নবীনকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি হত্যা, দুটি অপহরণসহ পাঁচটি মামলা রয়েছে।