কুষ্টিয়ায় চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে ভাতিজারা চাচা মারফত আলীকে (৪০)কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জান গেছে, সকাল নয়টার দিকে চাচা মারফত আলী নলকূপে পানি আনতে গেলে ভাতিজাদের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ভাই ছানার উদ্দিনের ছেলে আশরাফুল এবং ভলু মণ্ডলের ছেলে রফিকুল ও শরিফুল দেশীয় ধারালো অস্ত্র হাঁসুয়া ও ফালা দিয়ে তাঁর ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।