কুষ্টিয়ায় চার চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চার চরমপন্থীকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে কুষ্টিয়া গোয়েন্দা শাখা, সদর ও মিরপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পুলিশের দাবি, তাঁরা সবাই পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হিদিরামপুর গ্রামের দুই সহোদর বাবুল বিশ্বাস (২২) ও হামিদুল ইসলাম (৩০), বড়বাড়িয়া গ্রামের জসিম উদ্দীন (২৪) ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের এনামুল হক (২৫)। ২১ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র রাকিবুল হাসান অপহূত হন। এ ঘটনার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় ক্যাডার। গ্রেপ্তারকৃত চারজনের বাড়িতে পালাক্রমে অপহূত রাকিবুল হাসানকে হাত-পা ও চোখ বেঁধে রাখা হতো বলে তাঁরা পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।