প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরে গতকাল বুধবার ছাত্রদলের একটি মিছিলে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ভাঙচুর করা হয়েছে ইসলামী ছাত্রশিবির পরিচালিত একটি কোচিং সেন্টার। দেশব্যাপী জামায়াত-শিবিরের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ এনে গতকাল সিলেট, কুমিল্লা ও মানিকগঞ্জে মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। প্রথম আলোর স্থানীয় প্রতিবেদক ও প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন। সমাবেশ থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।কুষ্টিয়া অফিস জানায়, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কুষ্টিয়ার থানা মোড়ে পাবলিক লাইব্রেরির মাঠে অনুষ্ঠানে যোগ দিতে গতকাল বিকেলে মিছিল নিয়ে যাচ্ছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। থানা মোড়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের মিছিলে হামলা চালিয়ে এক কর্মীকে ব্যাপক মারধর করেন।