কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু দুই বন্ধু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় শনিবার রাতে মদ্যপ অবস্থায় বন্ধুর বাড়ির ছাদ থেকে পড়ে মিন্টু (২৪) নামের এক যুবক মারা গেছেন। পুলিশ ওই যুবকের দুই বন্ধু রিকো ও সুমনকে গতকাল রোববার আটক করেছে।পুলিশ ও নিহত মিন্টুর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে শহরের কুঠিপাড়ার রেজাউল শেখের ছেলে মিন্টু তাঁর বন্ধু পার্শ্ববর্তী থানাপাড়ার রিকোর বাড়ির ছাদে বসে রিকো ও আরেক বন্ধু সুমনকে নিয়ে একসঙ্গে মদ পান করেন। মদ পান করে বেসামাল হয়ে পড়া মিন্টু একপর্যায়ে ছাদ থেকে পড়ে যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে গত শনিবার রাত ১১টার দিকে শহীদুল মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৫২ বোতল ভারতীয় মদসহ শহীদুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে।