কুষ্টিয়ায় ছিনতাই গৌরনদীতে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকা থেকে ৩০০ বস্তা পোল্ট্রি খাবারসহ মালবাহী ট্রাক ছিনতাইয়ের তিন দিন পর গত মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী হাইওয়ে থানার পুলিশ গৌরনদীর কসবা স্থান থেকে খালি ট্রাক উদ্ধার করে। এর দুদিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে তারা বরিশাল ক্যাডেট কলেজের পাশে পাংশা পোল্ট্রি ফিড নামের একটি দোকান থেকে ছিনতাই হওয়া ১৬২ বস্তা পোল্ট্রি খাবার উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক সুমন মিয়া গা-ঢাকা দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. ইকবাল হোসেন।