কুষ্টিয়ায় ছেলের হাতে মা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মধুগাড়ি গ্রামে হানুফা (৪৫) নামের এক মহিলা তাঁর ছেলের হাতে খুন হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যা ছয়টার দিকে ছেলে সেলিম (২৭) হানুফার কাছে তাঁর স্ত্রীকে বকাঝকার কারণ জানতে চাইলে মা-ছেলে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হাতের কাছে থাকা দা দিয়ে সেলিম তাঁর মাকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই হানুফা নিহত হন। ঘটনার পর সেলিম পালিয়ে যান।