কুষ্টিয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আটজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে মসলেম ও চাঁদ আলী নামে দুজনকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের শহিদুল সর্দার ও ইউনুচ ফকিরের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আটজন আহত হন। এলাকাবাসী জানান, এ সংঘর্ষে তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, একটা শব্দ শোনা গেছে। এলাকার চেয়ারম্যানসহ উভয় পক্ষের লোকজন নিয়ে বিষয়টি মীমাংসা করা হচ্ছে।