কুষ্টিয়ায় জাসদের খুলনা বিভাগীয় সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জাসদ লড়বে, জিঙ্গবাদ-মৌলবাদ দুর্নীতি-লুটপাট রুখবে’ স্লোগান নিয়ে কুষ্টিয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) খুলনা বিভাগীয় সম্মেলন হয়েছে৷ গতকাল শুক্রবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী সম্মেলনের শুরু হয়৷
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রবিউল আলম৷ বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ শিরিন আক্তার, কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান৷
বক্তারা গতিশীল কার্যক্রমের মাধ্যমে গণমানুষের কাছে পেঁৗছানোর পাশাপাশি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার আহ্বান জানান৷