কুষ্টিয়ায় জাসদের পাঁচ নেতার সঞ্চরণে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদসহ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পাঁচ নেতার ১৫তম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় সঞ্চরণসভা হয়েছে।
গতকাল রোববার সকালে দৌলতপুর উপজেলার ফিলিপনগর পিএম কলেজ চত্বরে ইয়াকুব আলীর কবরে জাসদের নেতা, ইয়াকুব আলী সঞ্চৃতি সংসদ, জাসদ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ফুল দেয়।
১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি দৌলতপুরে কালীদাসপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় চরমপন্থীদের ব্রাশফায়ারে নিহত হন জাসদের নেতা কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, জাসদের স্থানীয় নেতা ইসরাইল হোসেন ও শমসের মণ্ডল।