কুষ্টিয়ায় জেলা বিএনপির নেতাসহ দুজনের অস্ত্রের লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীসহ এক মুক্তিযোদ্ধার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এ লাইসেন্স বাতিল করেন।
জেলা প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, হামলা চালিয়ে পুলিশকে আহত করার ঘটনায় দায়ের করা মামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক মামলার আসামি জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বর্তমানে কুষ্টিয়া কারাগারে আছেন। এ পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় মেহেদী আহম্মেদ রুমীর নামে একটি শটগান ও একটি পিস্তলের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ছাড়া দৌলতপুর উপজেলা ভেড়ামারা গ্রামের মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর একনলা বন্দুকের লাইসেন্স বাতিল করা হয়েছে। সেকেন্দার আলী রিফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। সম্প্রতি ভেড়ামারা এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় সেকেন্দারের দুই ছেলে ওই একনলা বন্দুক নিয়ে গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে।