কুষ্টিয়ায় ট্রলার ও নৌকার সংঘর্ষে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গত শনিবার সন্ধ্যায় পদ্মায় ট্রলার ও নৌকার মুখোমুখি সংঘর্ষে নদীতে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে গতকাল রোববার সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে ট্রলার থেকে পড়ে এক বৃদ্ধ মারা গেছেন।

মারা যাওয়া দুজন হলেন তানজিরা খাতুন (২৮) ও তাইজুল ইসলাম (৬০)।

তানজিরা খাতুন নাটোরের লালপুর উপজেলার বিলবাড়ি গ্রামের প্রবাসী মো. জালেব আলীর স্ত্রী। তাইজুলের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকনা গ্রামে।

প্রত্যক্ষদর্শী চাঁদনী সুলতানা বলেন, তানজিরা শনিবার সন্ধ্যার দিকে বাবার বাড়ি থেকে নৌকায় করে বিলবাড়ি গ্রামে ফিরছিলেন। পথে চিলমারী ইউনিয়নের পদ্মা নদীতে একটি ট্রলারের সঙ্গে তাঁদের নৌকার সংঘর্ষ হয়।