কুষ্টিয়ায় ট্রাকের চাপায় প্রাণ গেল কলেজছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া পৌর শহরে ট্রাকের চাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে শহরের নারিকেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কলেজছাত্রীর নাম শিরিনা আক্তার ওরফে তমা (১৮)। তিনি কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। তাঁর বাবার নাম লাল্টু।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর একটার দিকে তমা রিকশাযোগে হাউজিং এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন। শহরের নারিকেলতলা এলাকায় পৌঁছানোর পর একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তমা ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তমা মারা যান।