কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারার বারমাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার আবদুল জলিল (৬৫) ও শওকত আলী (৬২)।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলা থেকে অটোরিকশায় করে কুষ্টিয়া ফিরছিলেন কয়েকজন যাত্রী। রাত আটটায় বারমাইলে পৌঁছালে পেছন থেকে কুষ্টিয়াগামী একটি মালবাহী ট্রাক সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই দুই যাত্রী মারা যান। আহত চারজনকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান।