কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় নিহত হন বিত্তিপাড়া গ্রামের জাবেদ আলী (৬৫) ও পার্শ্ববর্তী উজান গ্রামের আমিনুল ইসলাম (৩৫)।কুষ্টিয়া মডেল থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বিত্তিপাড়া বাজারে একটি দূরপাল্লার গাড়িতে তিন ব্যক্তি মাল ওঠাচ্ছিলেন। এ সময় ঝিনাইদহগামী একটি ট্রাক দ্রুতগতিতে গিয়ে তাঁদের সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। একজন সামান্য আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।