কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীর মোশাররফ হোসেন কিশোর (২৫) নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া শহরের বাবর আলী গেট নামক স্থানে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, মীর মশাররফ হোসেন কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় গোয়ালন্দ থেকে ছেড়ে আসা শাটল ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পরই তিনি মারা যান।

কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুল হক প্রথম আলোকে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মীর মোশাররফ হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্তুজা খসরু প্রথম আলোকে বলেন, মীর মোশাররফ হোসেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।