কুষ্টিয়ায় ঠিকাদার গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় সন্ত্রাসীরা রাজু আহমেদ (৪৫) নামে এক ঠিকাদারকে গুলি করেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রথম শ্রেণীর ঠিকাদার রাজু ইসলামী বিশ্ববিদ্যালয়সংলগ্ন শেখপাড়া বাজারে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে কে বা কারা তাঁকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। রাজু শেখপাড়া গ্রামের মাহাতাবের ছেলে।সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। ওই কাজ পায় রাজু আহমেদের ঠিকাদারি প্রতিষ্ঠান সততা। ওই কাজ পাওয়ার পর শেখপাড়ার কয়েকজন সন্ত্রাসী রাজুর কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালের চিকিত্সকেরা গতকাল রাতে জানান, রাজুর পিঠ থেকে গুলি বের করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।