কুষ্টিয়ায় ডাকাত সন্দেহে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা ডাকাত সন্দেহে আবদুর রাজ্জাক (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। তাঁর কাছ থেকে দুটি এলজি এবং পাঁচটি গুলি উদ্ধার করা হয়। গত বুধবার গভীর রাতে জেলার খোকসা উপজেলার সাতপাখিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব সূত্র জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল আবদুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বাড়ি থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) ও পাঁচটি গুলি উদ্ধার করে।