কুষ্টিয়ায় তরুণের যাবজ্জীবন কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় অস্ত্র মামলায় এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মহসিনুল হক এ রায় দেন। এ সময় আসামি আরিফ ওরফে কালা কাফন (২৭) আদালতে উপস্থিত ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার মো. সিদ্দিকের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালে হরিশংকরপুর এলাকা থেকে কয়েকটি অস্ত্র, গুলিসহ আরিফকে কুষ্টিয়া সদর থানার পুলিশ গ্রেপ্তার করে। ওই দিন উপপরিদর্শক পরিমল কুমার চক্রবর্তী বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।