কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্যের বিস্তার নিয়ে কুষ্টিয়ার সদর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে গতকাল বৃহস্পতিবার সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রামের কমপক্ষে ১০ জন আহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১২ জনকে আটক করেছে।আটক ব্যক্তিরা হলেন: আমিরুল ইসলাম (৩৮), আবদুল লতিফ (৪৫), শিকুল হোসেন (২৬), বিপ্লব (১৩), শাওন (১৪), সাব্বির (১৫), ওমর ফারুক (৩৫), রাকিব (২৬), সাজন (২৪), মিজবার (৩৮), জিল্লু (২২) ও রুবেল (২৬)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর ও শালদহ গ্রামের মানুষের মধ্যে আধিপত্যের বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল সকাল সাড়ে আটটার দিকে উভয় গ্রামের লোকজন হরিপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট ও লাঠির আঘাতে উভয় গ্রামের ১০ জন আহত হয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা ও জেলা পুলিশের প্রায় ১০০ সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেন, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক হোসেন এক পক্ষে এবং অপর পক্ষে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।