কুষ্টিয়ায় দুই ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড শিক্ষক বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর ডিগ্রি কলেজকেন্দ্রের এইচএসসির দুজন ভুয়া পরীক্ষার্থীকে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে একজন শিক্ষককে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল আখতার জানান, সোমবার ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্র থেকে এস এম শাহানুর ও জীবন রহমান নামের দুজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে দৌলতপুর থানার পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।