কুষ্টিয়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্য সহকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আলী সিদ্দিককে গত সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজশাহীর রাজাপুর গ্রামের তোফাজ্জেল আলীর ছেলে। চাকরিসূত্রে তিনি কবুরহাটে থাকতেন। এ ঘটনায় ওই নারী সোমবারই তাঁর বিরুদ্ধে মামলা করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার কবুরহাট কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সিদ্দিক পুরোনো আইলচারা গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারীকে বেশ কিছু দিন ধরে ৫০ হাজার টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখাচ্ছিলেন। এতে রাজি হয়ে সোমবার সকালে ওই নারী ক্লিনিকে আসেন। এ সময় সিদ্দিক একটি আবেদনপত্র লেখার কথা বলে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারী চিৎকার শুরু করলে ঘটনাস্থলে এলাকাবাসী এসে সিদ্দিককে আটক করে পুলিশে খবর দেয়।