কুষ্টিয়ায় নছিমন চালকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কুমার নদ থেকে রুবেল হোসেন (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজন তার লাশ নদীতে ভাসতে দেখে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশকে খবর দেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মিজানুর রহমান বলেন, ৭ জুন রুবেল বাড়ি থেকে নছিমন চালানোর কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। গতকাল সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রাম আবদালপুরে কুমার নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রুবেল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভাইনা গ্রামের আবদুর রশিদের ছেলে। ধারণা করা হচ্ছে, কোনো ছিনতাইকারী চক্র নছিমন ছিনতাই করে রুবেলকে শ্বাসরোধে হত্যার পর কুমার নদে ফেলে রেখে যায়। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।