কুষ্টিয়ায় নববর্ষের রাতে শীতার্তদের পাশে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি নতুন বর্ষকে বরণ করতে মানুষ যখন আনন্দ-উল্লাস করায় ব্যস্ত, ঠিক তখন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।তাঁরা গত সোমবার রাত ১২টায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ১০০ জন দুস্থ রোগীর মধ্যে কম্বল এবং হাসপাতালের পাশে থাকা ২৫ জন ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।এ সময় সেখানে কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ ও প্রথম ব্যাচের ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মেডিকেল কলেজের ছাত্রী তাসনিম তাবাসসুম ও নুসরাত আলভী জানান, তাঁরা মেডিসিন ক্লাব নামে একটি সংগঠন করেছেন। এই সংগঠন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাবে। এরই পরিপ্রেক্ষিতে তাঁদের ওই সংগঠনের পক্ষ থেকে কম্বল ও শীতবস্ত্র কিনে তা থার্টিফাস্ট নাইটে অসহায় শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।