কুষ্টিয়ায় নয় দোকানে ডাকাতি মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা নয়টি দোকানে ডাকাতি করেছে। তারা নগদ টাকাসহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল লুট করেছে। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার কমলাপুর বাজারে ডাকাতির এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ১৫-২০ জন ডাকাত কমলাপুর বাজারে হানা দিয়ে প্রথমে নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা একে একে তিনটি সোনার দোকানসহ নয়টি দোকানের শাটার ও দরজা ভেঙে মালামাল নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা জানান, নগদ টাকাসহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ডাকাত দল।কুষ্টিয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সারোয়ার জাহান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।