কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার সব রুটে আজ বুধবার থেকে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে কুষ্টিয়ার তিনটি সংগঠনের সমন্বয়ে গঠিত মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট প্রত্যাহার করে।
সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দীকের কার্যালয়ে পরিবহন-সংশ্লিষ্ট নেতারা এক বৈঠকে বসেন। বৈঠক শেষে নেতারা ধর্মঘট প্রত্যহারের ঘোষণা দেন।
জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন বলেন, মালিক শ্রমিক ঐক্য পরিষদ যেসব দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল সেসব দাবির বিষয়টি প্রশাসনসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এ জন্য ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।