কুষ্টিয়ায় পাঁচটি বোমাসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচটি বোমাসহ জামাল (৫৪) নামের এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, জামাল তাঁর সহযোগীদের নিয়ে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের ত্রিমোহনী নামক স্থানে একটি বাড়িতে থেকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও জামাল ধরা পড়ে। এ সময় তাঁর কাছ থেকে পাঁচটি বোমা উদ্ধার করা হয়।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম বলেন, ডাকাত সর্দার জামালের নামে কুষ্টিয়া ও মিরপুর থানায় দুটি হত্যা ও সাতটি ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে।