কুষ্টিয়ায় পিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাগনের পিটুনিতে আহত মোজাম্মেল হক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গত বুধবার সকালে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোজাম্মেল হকের মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির জমির ভাগবাটোয়ারা নিয়ে গত শুক্রবার বিকেলে উপজেলার গোয়ালগ্রামে মোজামেঞ্চল হকের সঙ্গে তাঁর ভাগনে সাইফুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মোজামেঞ্চল হককে বেধড়ক পেটান। গুরুতর আহত মোজামেঞ্চলকে হাসপাতালে ভর্তি না করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বুধবার সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।