কুষ্টিয়ায় পিস্তল ও গুলিসহ একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকা থেকে পিস্তল ও গুলিসহ কাজী শহিদুল ইসলাম (৫২) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। গত রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। শহিদুল পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা। র্যা বের সদস্যরা রোববার রাতে তাঁকে সদর থানায় হস্তান্তর করেন।র্যা ব-১২-এর কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা গেছে, রোববার রাত আটটার দিকে র্যা বের সদস্যরা জানতে পারেন, পূর্ব মজমপুর এলাকায় বাণী সিনেমা হলের পাশে কয়েকজন ব্যক্তি অস্ত্র কেনাবেচার জন্য অবস্থান করছে। পরে কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার কে এম তানভীর আনোয়ার সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি গুলিসহ শহিদুল ইসলামকে আটক করেন। এ সময় বাকিরা কৌশলে পালিয়ে যায়। তানভীর আনোয়ার জানান, শহিদুলের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।