কুষ্টিয়ায় পুড়ে গেছে বিএনপির কার্যালয়সহ সাত প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় পুুড়ে যাওয়া মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়। ছবি: প্রথম আলো
কুষ্টিয়ায় পুুড়ে যাওয়া মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়। ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিএনপির কার্যালয়সহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে মিরপুরে বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রহমত আলীর দাবি, আওয়ামী লীগের ক্যাডাররা পরিকল্পিতভাবে উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত পৌনে ১২টার দিকে মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়সহ আশপাশের কয়েকটি দোকানে হঠাত্ করে আগুন লাগে। পরে মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও বাজারের নৈশপ্রহরীরা আগুন নেভান।
মিরপুর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা আলম হোসেন প্রথম আলোকে বলেন, এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুনে বিএনপির কার্যালয় ও মালবোঝাই তিনটি দোকান পুরোপুরি ও তিনটি দোকান আংশিক পুড়ে গেছে।
কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সিএ হালিম বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটে এ ঘটনা ঘটেছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।