কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারখাদা এলাকায় আলুবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় কুষ্টিয়াগামী আরেকটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে থেমে থাকা ট্রাকের চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ ছাড়া খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুল এলাকায় সকাল ১০টার দিকে ট্রাকের চাপায় মিজানুর রহমান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খোকসা থানার ওসি (তদন্ত) তৈয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।