কুষ্টিয়ায় প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম বিশ্বাসের প্রচারণায় প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজন গতকাল রোববার বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামে শহিদুল ইসলাম বিশ্বাসের পক্ষে মাইকে প্রচার চলছিল। এ সময় একই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থক পদপ্রার্থী আবদুল মজিদ বিশ্বাসের ভাতিজা মাসুদ বিশ্বাসের বাড়ির সামনে প্রচার মাইক গেলে তাঁর লোকজন জোরপূর্বক মাইক বন্ধ করে দেয়। প্রচারকর্মী কুদবার আলীকে তাড়িয়ে দেয় এবং প্রচারের কথা ধারণ করা ক্যাসেট ভাঙচুর করে।মাসুদ বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।