প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরের বজলুর মোড় এলাকা থেকে গত শনিবার রাত ১১টার দিকে র্যাব প্রজন্ম লীগের দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন: কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার মমিনুর রহমান (২৮), মুন্না মাহমুদ (৩০), রায়হান উদ্দিন (২৮), হাউজিং এলাকার আনিসুর রহমান (৩৬) ও কুমারখালি উপজেলার মধুপুর এলাকার জাহিদুল ইসলাম (৩৩)। এক ব্যবসায়ীর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের রোববার থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাবের ভাষ্যমতে, তাঁরা চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। কুষ্টিয়া জেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক খলিল উল্লাহ জানান, আনিসুর রহমান কুষ্টিয়া সদর উপজেলা প্রজন্ম লীগের সহসভাপতি ও জাহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক।