কুষ্টিয়ায় প্রবেশপত্র না পেয়ে চাকরিপ্রার্থীরা উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক কুষ্টিয়ার ছয়টি উপজেলার চাকরিপ্রার্থীরা প্রবেশপত্র না পেয়ে চিন্তিত হয়ে পড়েছেন। ডাকযোগে পাঠানো হলেও তাঁরা গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রবেশপত্র পাননি।ছয়টি উপজেলার প্রায় ৫০০ থেকে ৬০০ পরীক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে বৃহস্পতিবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে সমবেত হন। আজ শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।মিরপুর উপজেলার হাফিজুর রহমান ও ইফতেখার মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘সময়মতো, সঠিকভাবে টাকা দিয়ে নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছি। কিন্তু প্রবেশপত্র নিতে কেন আজ জেলা অফিসে জমায়েত হতে হবে?’কুমারখালীর সাথী আরা ও দৌলতপুরের মর্জিনা খাতুন বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত পোস্ট অফিসে কোনো প্রবেশপত্র আসেনি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আলীম বলেন, সর্বশেষ সাত দিন আগে সদর উপজেলার প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হয়েছে। এর আগে অন্যান্য উপজেলায় পাঠানো হয়। কেউ প্রবেশপত্র না পেলে সেটা ডাক বিভাগ জানে। তিনি দাবি করেন, তাঁদের কাছে ডাকে পাঠানোর তারিখ ও সিল রয়েছে।কুষ্টিয়া প্রধান ডাকঘরের প্রধান পোস্টমাস্টার নুরুল ইসলাম জোয়ার্দার দাবি করেন, প্রধান ডাকঘর থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলের ডাকঘরে চিঠিপত্র পৌঁছাতে দুই থেকে তিন দিন সময় লাগে। এ রকম কোনো প্রবেশপত্র জেলা পোস্ট অফিসে নেই।