কুষ্টিয়ায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামে গতকাল শুক্রবার দুপুরে বজ্রপাতে সায়েম ও ইভানা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে সাগর ও গিনি নামের আরও দুই শিশু। সাগরের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির মধ্যে সাতবাড়িয়া মণ্ডলপাড়ার কবরস্থান মাঠে কয়েকটি শিশু ফুটবল খেলছিল। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে সায়েম (৮), ইভানা (১১), সাগর (৭) ও গিনি (১০) মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়েম ও ইভানাকে মৃত ঘোষণা করেন। সাগরকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।