কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সোমবার দিবাগত রাতে রাহাত আলী (৪৫) নামের এক চরমপন্থী নিহত হয়েছেন। পুলিশের দাবি, রাহাত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা এবং নিজের নামে গঠিত রাহাত বাহিনীর প্রধান ছিলেন।পুলিশ জানায়, তারা জানতে পারে, রাত আড়াইটার দিকে রাহাত কুর্শা বাজারের পাশের ঈদগা মাঠে তাঁর দলবল নিয়ে বৈঠক করছেন। পরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থী সন্ত্রাসীরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টাব্যাপী গোলাগুলিতে রাহাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।