কুষ্টিয়ায় বাবা-ছেলে ও স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছে। এ ছাড়া কুমারখালী উপজেলায় ট্রাকারের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের এ ছাত্র নিহত হয়েছে।গতকাল বেলা দুইটার দিকে দৌলতপুরের শেখপাড়া গ্রামে বাড়ির সামনে খেলা করছিল আট বছরের আলিফ। সঙ্গে ছিলেন তার বাবা সাইদুর রহমান। পাশেই কুষ্টিয়া-প্রাগপুর আঞ্চলিক সড়ক। একপর্যায়ে আলিফ দৌড়ে রাস্তা পার হতে যায়। রাস্তা দিয়ে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে সাইদুর ছেলেকে বাঁচাতে যান। এ সময় ট্রাকটি আলিফকে চাপা দেয় এবং এর ধাক্কায় ছিটকে পড়েন সাইদুর। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।দুর্ঘটনার পর উত্তেজিত লোকজন প্রায় আধা ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে।আরেক দুর্ঘটনায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের বিরিকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইঞ্জিনচালিত অবৈধ যান ট্রাকারের (সাধারণত পণ্য পরিবহনে ব্যবহূত ছোট যান) ধাক্কায় শফিকুল ইসলাম নামের এক ছাত্র নিহত হয়েছে। সে বিরিকয়া গ্রামের মুক্তার বিশ্বাসের ছেলে এবং বিরিকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।গতকাল সকাল ১০টার দিকে স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।