কুষ্টিয়ায় বাবা-ছেলেকে গুলি করল দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুরে খন্দকবাড়িয়া এলাকায় বাড়ির সামনে দুর্বৃত্তরা এক শিক্ষক ও তাঁর ছেলেকে গুলিবিদ্ধ করেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম (৫০) দৌলতপুর উপজেলার লালনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গুলিতে তাঁর ছেলে সোহেল রানা (২০) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে শহিদুল ইসলাম ও তাঁর ছেলে সোহেল বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। এতে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তাঁদের হাসপাতালে পাঠানো হযেছে। বিস্তারিত বলতে পারছি না।’