কুষ্টিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় গতকাল বুধবার যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও অন্তত ছয়জন আহত হন। নিহত ব্যক্তির নাম শরীফ উদ্দিন (৩৫)। তিনি কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার বাসিন্দা ও একজন ব্যবসায়ী।আহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বগুড়া সদর উপজেলার সাইদুল হক, মোস্তাক আহমেদ, কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি গ্রামের সমির উদ্দিন ও দৌলতপুর উপজেলার আল্লাহরদরগা গ্রামের পলটু মিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা শরীফ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।