কুষ্টিয়ায় বিএটির খাওয়ার পানির প্রকল্প উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ সম্প্রতি কুষ্টিয়ার মিরপুর উপজেলার চৌদুয়ার গ্রামে একটি খাওয়ার পানির প্রকল্প প্রবাহ উদ্বোধন করেছে। আর্সেনিক আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি।সংস্থার ব্যবস্থাপনা পরিচালক অরুণ কাউল আনুষ্ঠানিকভাবে এই প্রবাহ প্রকল্প উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের গ্রামীণ জনগোষ্ঠীকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএটি বাংলাদেশের হেড অব সাপ্লাই চেইন জাফর আসলাম খান, হেড অব লিফ জহুরুল এইচ সরকার, মাইন উদ্দিন আহমেদ, সাজেদুল করিম চৌধুরী ও সেরাজুল হক।প্রবাহ প্রকল্পের আওতায় বিএটি বাংলাদেশ এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ২৮টি প্রকল্প স্থাপন করেছে। এগুলো পানিতে বিদ্যমান আর্সেনিক ও অন্যান্য ক্ষতিকর উপাদান পরিশোধন করতে সক্ষম। বিজ্ঞপ্তি।