কুষ্টিয়ায় বিএটির চারা বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ‘ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ’ গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু করেছে। কুষ্টিয়া-১ আসনের সাংসদ আফাজ আহমেদ প্রধান অতিথি হিসেবে সম্প্রতি এই বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক এবং দৌলতপুরের ইউএনও আবু হেনা মো. মোস্তফা কামাল। আরও উপস্থিত ছিলেন বিএটির কর্মকর্তা মাইনুদ্দিন আহমেদ, মৌটুসী কবির, আখতার এ খান প্রমুখ।এ বছর বিএটি দেশজুড়ে ৪০ লাখ চারা বিনা মূল্যে বিতরণ করবে। এর মধ্যে কুষ্টিয়ার আল্লাহ্র দরগা থেকে সোয়া তিন লাখ ও চেচুয়া থেকে চার লাখ, চট্টগ্রামে ২৫ লাখ এবং বাকি চারা ঢাকা থেকে বিতরণ চলছে।বিএটি ১৯৮০ সালে বনায়ন কর্মসূচি শুরু করে। ৩০ বছরে সংস্থাটি দেশব্যাপী ছয় কোটি ৭৫ লাখ চারা বিনা মূল্যে বিতরণ করেছে। বিজ্ঞপ্তি।