কুষ্টিয়ায় বিশুদ্ধ খাওয়ার পানি প্রকল্পের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারায় ‘প্রবাহ’ নামের বিশুদ্ধ খাওয়ার পানি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করে।প্রবাহ প্রকল্পের আওতায় বিএটি বাংলাদেশ এরই মধ্যে দেশে ছয়টি প্লান্ট স্থাপন করেছে, যা আর্সেনিক ও অন্যান্য ক্ষতিকর উপাদান পরিশোধিত করতে সক্ষম। অন্য প্রবাহ প্লান্টগুলো মানিকগঞ্জ, সাতক্ষীরা, ঝিনাইদহ ও মেহেরপুরে স্থাপন করা হয়েছে। এই ছয়টি প্লান্ট থেকে প্রতিদিন প্রায় ২৫ হাজার লিটার পানি পরিশোধিত করা হয়। এতে প্রায় ১২ হাজার মানুষের দৈনিক পানির চাহিদা মিটে।বিএটি বাংলাদেশের বোর্ড অব ডিরেক্টররা আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিএটিবির চেয়ারম্যান গোলাম মঈনুদ্দিন, শিল্প মন্ত্রণালয়ের সচিব দেওয়ান জাকির হুসাইন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির ও বিএটি বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।